পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিল বিজেপি। সেই ঘোষণার পর রাজ্যজুড়ে ধরপাকড় অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় কলকাতায় অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।
গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার কলকাতা বিমানবন্দরের কাছাকাছি নিমতা এলাকার গোলবাগানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ফতুল্লাপুর এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন বলে তথ্য দেন।
পরে গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ বাংলাদেশিকে আটক করে নিমতা থানা পুলিশ। তাদের সঙ্গে শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে শাহিদুল তাদের আশ্রয় দিয়েছিলেন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা ফতুল্লাপুরে শাহিদুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলেন। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।
বিষয় : গ্রেপ্তার পশ্চিমবঙ্গ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন