২০২৬ বিশ্বকাপে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। সেই লক্ষ্যেই হাঁটুর পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আবারও অস্ত্রোপচার করিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেললেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা হয়নি নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই মূলত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আবারও ভোগাচ্ছিল হাঁটুর পুরোনো চোট। সেই সমস্যা কাটিয়ে উঠতেই তিনি ফের অস্ত্রোপচার করিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার তার চিকিৎসায় ব্যবহার করা হয়েছে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি। এটি একটি আধুনিক পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি, যা ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত সারাতে এবং সংযোগস্থলকে আরও শক্তিশালী করতে সহায়তা করে।
সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই এখন পুরো মনোযোগ দিয়েছেন নেইমার।
তিনি বলেন, “সে পুনর্বাসন নিয়ে কঠোর পরিশ্রম করছে। নিজের শক্তি ও গতি বাড়াতে প্রতিদিন দুটি করে সেশন করছে নেইমার।”
সান্তোস কর্তৃপক্ষের আশা, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলকে শক্তিশালী করতে নেইমারকে আবারও দলে ডাকবেন আনচেলত্তি। আগামী ২৫ মে ব্রাজিলের গ্রানজা কোমারিতে শুরু হবে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। এর আগে ১৮ মে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন