কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় মদ, কসমেটিকস ও প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়।জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯৩ বোতল ভারতীয় মদ, ২৩০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৭০৮ পিস প্যান্ট পিস। এসব পণ্যের সর্বমোট জব্দমূল্য ৮ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা।২২ বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ২২ বিজিবি।