ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানে ভারতীয় প্রসাধনীর পাশাপাশি একটি পাওয়ার টিলার ট্রলিও জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার টাকা।এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়েছে।জব্দ করা প্রসাধনী ও পাওয়ার টিলার ট্রলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।