পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর গাজীপুর ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) মন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।এ সময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।অনুষ্ঠানে সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মন্দিরের উন্নয়নে বরাদ্দ প্রদানের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।