ব্যারাকে ফিরছে সেনাবাহিনী
দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনাবাহিনী পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত ‘বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।সেনাপ্রধান তাঁর বক্তব্যে ২০২৪ সালের দেশের সংকটকালীন পরিস্থিতির কথা স্মরণ করেন। তিনি বলেন, "২০২৪ সালের ক্রান্তিলগ্নে দেশের চরম প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে নেমে দায়িত্ব পালন করেছিল।" দেশের ওই কঠিন ও প্রতিকূল সময়ে সেনাবাহিনী যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, জাতি তা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে বলেও তিনি মন্তব্য করেন।সেনাপ্রধান জানান, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠপর্যায়ে অর্পিত দায়িত্ব সফলভাবে শেষ করে সেনাসদস্যরা এখন ধীরে ধীরে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন।