সময় বেলা

নরসিংদীতে এই প্রথম: শিবপুরে শুরু হচ্ছে পুরাতন মোটরসাইকেলের হাট

নরসিংদী জেলাসহ পার্শ্ববর্তী এলাকার সকল বাইক প্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য আসছে এক দারুণ সুখবর। মোটরসাইকেল কেনাবেচাকে আরও সহজ ও উৎসবমুখর করতে শিবপুরে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের এক বিশাল হাট।আগামী ১লা জুলাই ২০২৬, রোজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এই জমজমাট হাট। স্থান: ঐতিহাসিক পুটিয়া বাজার (পুরাতন গরুর হাট), শিবপুর, নরসিংদী।উদ্যোক্তারা জানিয়েছেন, নরসিংদী ও এর আশেপাশের অঞ্চলের বাইক চালক এবং ক্রেতাদের সুবিধার্থেই এই বিশাল হাটের আয়োজন করা হয়েছে। এখন থেকে সাশ্রয়ী মূল্যে পছন্দের বাইক কিনতে বা নিজের ব্যবহৃত বাইকটি ন্যায্য মূল্যে বিক্রি করতে আর দূর-দূরান্তে ছুটতে হবে না।ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দরদাম করে সম্পূর্ণ নিরাপদ ও ঝামেলাহীন পরিবেশে বাইক কেনাবেচা করতে পারবেন।

নরসিংদীতে এই প্রথম: শিবপুরে শুরু হচ্ছে পুরাতন মোটরসাইকেলের হাট