সময় বেলা

কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।রোববার (২৪ মে) রাতে কচুয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৫ মে) সকালে কচুয়া থানা সূত্রে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোঃ রুবেল সরকার, এএসআই মোঃ মোর্শেদ আলম, এএসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কচুয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ৪নং পালাখাল ইউনিয়নের দোয়াটি এলাকায় দুলাল সরকারের মুদি দোকানের সামনে তেতৈয়া-দোয়াটি সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজিযোগে আসা তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইমাম হোসেন (৩০), আমিনুর সর্দার (৩৬) ও মোঃ মাসুদ প্রধান (৩৬)।এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।এদিকে একই রাতে এসআই মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ৯নং কড়াইয়া ইউনিয়নের নলুয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসেন (৪৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার