উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
ঢাকার সাভারে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় ধামরাইয়ের বড় কুশুরিয়া এলাকা থেকে মোঃ আসাদুল ও মোঃ রফিক নামে দুই আসামিকে আটক করেছে সাভার থানা পুলিশ।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে সাভারের পাকিজা এলাকায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সুমি অভিযোগ করেন, তাঁর স্বামী মোঃ সেন্টু শেখকে মোঃ আসাদুল, মোঃ রফিক ও অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন মিলে মারধর করেন। এতে সেন্টু শেখ গুরুতর আহত হন এবং তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় তদন্তের পর গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সাভার থানায় একটি মারামারির মামলা রুজু করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ লিয়াকত ও সালাম দারোগার নেতৃত্বে পুলিশ গত ৩১ অক্টোবর রাতে ধামরাই থানার বড় কুশুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আসাদুল ও মোঃ রফিককে আটক করতে সক্ষম হয়।এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।