উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
ভারতের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচেই কিউইদের নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের এই সিরিজ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ভারত ও নিউজিল্যান্ডের এই পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরে প্রথমে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২২ অক্টোবর শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের লড়াই। এরপর পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দলই।চলতি বছরের শুরুতে ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এবার নিজেদের মাঠে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় কিউইরা।চমক হিসেবে প্রথম তিন ওয়ানডেতে পূর্ণশক্তির দল খেলানোর পর শেষ দুই ম্যাচের আগে দলে পরিবর্তন আনবে নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য কয়েকজন টেস্ট দলের খেলোয়াড়কে ছেড়ে দেয়া হবে।নিউজিল্যান্ডের প্রথম তিন ওয়ানডের দলে রয়েছেন বাঁহাতি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। সিরিজের প্রচারণামূলক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে অপ্রত্যাশিত চোটে পড়ায় এর আগে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। তবে ওয়ানডে সিরিজে আবারও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন এই তারকা ক্রিকেটার।এদিকে ভারত ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। তবে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলের নাম এখনো প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।প্রথম তিন ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের দলমিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।শেষ দুই ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের দলমিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, মিচ হে (উইকেটকিপার), টিম সাইফার্ট (উইকেটকিপার), নিক কেলি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।