উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৭ অক্টোবর) সকালে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে সমুদ্রের পানিতে ভাসমান একটি ব্যাগ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।মালয়েশিয়া-মালদ্বীপের বিনিয়োগকারীদের নজর এখন কক্সবাজারেউদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।