উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
ভোলার লালমোহনে অবৈধভাবে পাচারের সময় প্রায় ৩০ ড্রাম সয়াবিন তেলসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে থানা পুলিশ। একই ঘটনায় উপজেলার লাঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে আরও ২৮ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে সয়াবিন তেল পাচারের অভিযোগে একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে বিষয়টি তদন্ত করতে উপজেলার লাঙ্গলখালী এলাকার চানাচুর ব্যবসায়ী হেলাল হোসেনের গুদামে অভিযান চালায় পুলিশ। এ সময় গুদাম থেকে আরও ২৮ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।তবে পুলিশের অভিযানের খবর পেয়ে গুদামের মালিক হেলাল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় জব্দ করা সয়াবিন তেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।