উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিঠালীপুর এলাকা থেকে উদ্ধার করা অজ্ঞাত মুসলিম ব্যক্তির মৃতদেহের পরিচয় বিগত দুই মাসেও মেলেনি। উক্ত মৃতদেহের সন্ধান চেয়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।নারায়ণগঞ্জ-৪ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম জানান, গত ৮ আগস্ট ফতুল্লা থানাধীন পিঠালীপুর সাকীনস্থ প্যারাডাইস ক্যাবল এর সিসিডি প্লান্ট এর ভিতর অজ্ঞতানামা মুসলিম পুরুষ (৩০) এর অর্ধগলিত লাশ পাওয়া যায়। লাশটির অদ্য পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে ফতুল্লা থানায় মামলা নং-৩৩, তারিখ- ০৯/০৮/২০২৬ খিঃ, ধারা-৩০২/৩৪ রুজু করা হয়। কারো উক্ত মৃতদেহের সন্ধান জানা থাকলে নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর এসআই (নিঃ) শরিফুল ইসলামের (মোবাইল-০১৭১২-৭৪৭২০৫) সাথে যোগাযোগের অনুরোধ করা হলো।