উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক মোঃ হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান গেস্ট লাউঞ্জে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভায় প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতা পেশায় তাদের অবদান, নিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে তাদের সম্পর্কের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা বলেন, সাংবাদিকতায় প্রয়াতদের অবদান সহকর্মী ও নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।আলোচনা শেষে মরহুম মোঃ হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।এদিকে প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে প্রয়াত হাফিজুর রহমানের মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক বার্তা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন হাফিজুর রহমান মিন্টু একজন পেশাদার সাংবাদিক ছিলেন। সবার কাছে তার গ্রহণ যোগ্যতা ছিলো এবং সে একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। তার প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দের এই অবহেলা আমরা মানতে পারছি না।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফজলুল বারী, সাংবাদিক সাইদুল ইসলাম, প্রেসক্লাবের স্থায়ী সদস্য শফিউদ্দিন বিটু, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক অহিদুল হক খান, সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন বারী, ডান্ডিবার্তার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও কার্যকরী কমিটির সদস্য আব্দুস সালাম, শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ওয়ানের প্রতিনিধি নাফিজ আশরাফ, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ, স্থায়ী সদস্য মাসুমুজ্জামান, স্থায়ী সদস্য এম আর কামাল, এনটিভির জেলা প্রতিনিধি ও বর্তমান কার্যকরি কমিটির সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক ও চ্যানেল-২৪ এর ষ্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিছুর রহমান জুয়েল, বৈশাখি টিভির জেলা প্রতিনিধি ও স্থায়ী সদস্য রফিকুল ইসলাম, রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, যুগান্তর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আমির হোসাইন স্মিথ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি হাসানুল রাকিব, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, স্থায়ী সদস্য মোঃ শফিকুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি ও স্থায়ী সদস্য শওকত আলী সৈকত, আমাদের সময় ও এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজীব, ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সায়েম।