উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
রাজানিটের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেএমইএ ভবনে আয়োজিত এ দোয়া মাহফিলে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সিক গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, রানস এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব, সাহিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশ নিট ডাইং অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাসির উদ্দিন।দোয়া মাহফিলে বক্তারা শ্যামলের কর্মময় জীবন ও ব্যবসায়িক অঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহবুবুল হক হীরা ও রাজানিটের পরিচালক আব্দুল খালেক। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।