উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
প্রেস বিজ্ঞপ্তিশিক্ষা দিবসের শহিদদের স্মরণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার শ্রদ্ধাঞ্জলিআজ ১৭ সেপ্টেম্বর, ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজ শহীদ মিনারে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা। কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাহমিদ আনোয়ারের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদীসহ শাখা নেতৃবৃন্দ।শ্রদ্ধাঞ্জলি শেষে সভাপতির বক্তব্যে অপূর্ব রায় বলেন, ১৯৬২ সালে আইয়ুব খান সরকারের গঠিত জনবিরোধী ‘শরীফ শিক্ষা কমিশন’ শিক্ষার অধিকার হরণের নীতি গ্রহণ করেছিল যেখানে বলা হয়, যার টাকা আছে সে পড়াশোনা করবে, আর যার টাকা নেই সে পারবে না। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তৎকালীন ছাত্র সমাজ তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলন চলাকালে গোলাম মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ আরও অনেকে প্রাণ উৎসর্গ করেন এবং তাঁদের এই রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত ওই কুখ্যাত শিক্ষা কমিশন বাতিল হতে বাধ্য হয়।তিনি আরও বলেন, শিক্ষা দিবসের শহিদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে ছাত্র ফেডারেশন শিক্ষাকে সর্বপ্রকার বাণিজ্যমুক্ত করা এবং একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।