উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির অন্যতম সহযোগী সাদ্দাম হোসেন (৩০) সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান (৭০), আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন মিছিলে অংশগ্রহণকারী মিঠুন চৌধুরী (৩৪) ও নাসিক ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন (৩৫)।জানা যায়, সাদ্দাম হোসেন বিগত আওয়ামী লীগ আমলে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ছত্রছায়ায় গোদনাইল এলাকায় চোরাই তেলের ব্যবসা করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছে। আওয়ামী সরকার পতনের পর মতি গ্রেপ্তার হওয়ার পর আওয়ামী নেতা-কর্মীদের সুসংগঠিত করতে গোপনে সক্রিয় ছিল সাদ্দাম। নিজেকে গ্রেপ্তার এড়াতে ঢাকেশ্বরী এলাকায় গা-ঢাকা দেয় সে। এছাড়াও তার বিরুদ্ধে বিগত সময়ে বিএনপি-জামায়েত নেতা-কর্মীদের মামলা-গ্রেপ্তার করিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।