উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দলের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্য অটুট রাখতে হবে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “বিএনপি কোনো অন্যায়-অবিচারে বিশ্বাস করে না। বিএনপি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এ দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই তা প্রতিষ্ঠিত হয়েছে।”তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তাই দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে সব পর্যায়ের নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পথসভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই পারে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে। একই সঙ্গে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে গিয়ে শেষ হয়।বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন।এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি এবং সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।বর্ণাঢ্য আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী নেত্রীরাও অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানের শেষদিকে এমপি হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।