উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে স্থানীয় জনতা। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সার ও নসিমনটি জব্দ করেন। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা থেকে নসিমনটি আটক করা হয়। স্থানীয় লোকজন নসিমনটি আটক করার পর প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন।পরে জব্দ করা সারগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার মো. আলিমের দোকানে নেওয়ার জন্য সারগুলো নসিমনে করে পরিবহন করা হচ্ছিল। সূত্রের দাবি, নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে সারগুলো কেনা হয়েছিল।তবে সাব-ডিলার আলিম শেখ বলেন, “এলাকার কৃষকদের মধ্যে সার-সংকট থাকায় এবং তাঁর দোকানে সার না থাকায় ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলেন। পথে নসিমনটি আটক করা হয়।লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সারসহ নসিমনটি জব্দ করেছি। সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।