উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু’র শাশুড়ি নূর জাহান বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, এক কন্যা, তিন পুত্র, দুই ভাই, এক বোন ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ধনুহাজী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে ধনুহাজী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার নামাজে জানাজায় রাজনৈতিকবিদ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।