উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
ঠাকুরগাঁও প্রতিনিধি:বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিজয়ের খবর পাওয়ার পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও আতশবাজির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এতে ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল। মোট ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে।বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন। কোথাও মিষ্টি বিতরণ করা হয়, আবার কোথাও বের করা হয় আনন্দ মিছিল। এ সময় আতশবাজি ফুটিয়েও বিজয় উদযাপন করেন নেতাকর্মীরা।দলীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করে তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিজয় উদযাপনে জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার, সদস্যসচিব জাহিদুর রহমান জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সুমন আলীসহ বিভিন্ন উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।