উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ‘স্বপ্ন জগৎ পার্কে’ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ কয়েকজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।পুলিশ জানায়, অভিযানে পার্কের ভেতর থেকে কয়েকজন নারী-পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ সময় মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পার্কের মালিক ও আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার চৌধুরীর বড় ছেলে সাঈদ চৌধুরীও রয়েছেন।অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড এবং ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, পার্কটিতে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।