উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে হত্যা ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-১১। এদের মধ্যে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদককারবারি এবং চারজন পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।বুধবার (১২ জুলাই) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশ টিম মদনগঞ্জ বটতলা এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। সেখানে আত্মগোপনে থাকা হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ সাজেনকে (২১) গ্রেপ্তার করা হয়। সাজেন মদনগঞ্জ লক্ষ্যারচর মধ্যপাড়া এলাকার মোঃ সুমন মিয়ার ছেলে।একই রাতে বন্দর থানার এসআই মোঃ আল-আমিন ঘাড়মোড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ ফিরোজ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেন।অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় র্যাব-১১-এর একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে তল্লাশিকালে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জেরিন আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী কুমিল্লার সদর দক্ষিণ থানার উত্তর দুর্গাপুর এলাকার ফয়সালের স্ত্রী।এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলামিন, মোঃ রাব্বি, মোঃ রানা ও মোঃ আল-আমিনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।