উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, ভোরে খবর পাওয়া যায়, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়ে পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকায় ঘোরাফেরা করতেন। ভোরে কোনো একটি যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।অন্যদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউটার্নের সামনে কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হন মোটরসাইকেল চালক হাসান (৩০)। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।হাসানের বাবা মো. মুন্না জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে। বর্তমানে তারা বাড্ডা এলাকায় থাকতেন। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।তিনি আরও জানান, রাতে মধ্য বাড্ডা এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন হাসান। খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।