উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক কারবারের অভিযোগে গাজু ও তার ছেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, প্রাথমিক তদন্তে আটক দুইজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের দাবি, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।