উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
যুক্তরাষ্ট্র সফরকালে মাইজভাণ্ডার শরীফের বর্তমান ইমাম ও সাজ্জাদানশীন ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.) ফিলাডেলফিয়ায় অবস্থিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেছেন।জিয়ারতে তাঁর সঙ্গে ছিলেন বড় শাহজাদা সাইয়্যিদ মেহবুবে মইনুদ্দীন আহমেদ আল হাসানী, মেজ শাহজাদা সাইয়্যিদ মাশুকে মইনুদ্দীন আহমেদ আল হাসানী, খলিফা কোরবান আলী, আনজুমান প্রতিনিধি রানা তালুকদার এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাইজভাণ্ডারী অনুসারী ও স্থানীয় ভক্তরা।জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, মানবকল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।পরে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামের আধ্যাত্মিক শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।সফরকালে বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর অনুসারী ও আন্তর্জাতিক ফেলোশিপের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় মাইজভাণ্ডার দরবার শরীফের সুহৃদ ড. আহমেদ মুহাইয়্যাদ্দীন অতিথিদের স্বাগত জানান।