উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/নন্দন চন্দ্র সরকার, এসআই(নিঃ)/ শামীম হোসাইন এসআই(নিঃ)/রফিক পিপিএম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১| মোঃ মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পিতা-মৃত: মুসলিম মিয়া, মাতা-মৃত: নুরজাহান বেগম, সাং-পশ্চিম মাসদাইর, বারৈইভোগ (খানকার মোড়), থানা-ফতুল্লা,জেলা-নারায়ণগঞ্জ; ২| মোঃ রাকিবুল ইসলাম অপু (২৫), পিতা-মোঃ মামুন হোসেন, মাতা-রাবেয়া বেগম, সাং-শিবু মার্কেট ব্যাংক এর মোড় সোনা মিয়ার বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে ২১/০৭/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৬:৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় সাকিনস্থ ধৃত ১নং আসামীর বসত বাড়ীর নিচ তলার রুমের ভিতর হতে ১৫১০ (একহাজার পাঁচশত দশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকত মাদক ব্যবসায়ীদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।