উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস এম নুর আলম মিয়া, সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর হোসেন মোল্লা, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলী, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাঈদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিজমিজি এলাকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।