উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
মোঃ শাহজাহান বাশারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল চৌধুরী। এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, "শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমাদের শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে হবে।"তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক, শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানসহ উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরা এ সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।