উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
মোঃ শাহজাহান বাশার সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার (২২ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এ কমিটির ঘোষণা দেন। ঘোষণায় জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে চূড়ান্ত করে কেন্দ্রীয় দপ্তরে অনুমোদনের জন্য পাঠাতে হবে।ঘোষিত কমিটিতে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসকে সভাপতি, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, এনটিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য মনির হোসেন, দৈনিক একুশে সংবাদের কুমিল্লা ব্যুরো প্রধান বাবর হোসেন এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আওয়াল সরকার।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি এম এ কাদের অপু, জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাহিন আহমেদ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার সেলিম আহমেদ, বাংলা টিভির আপেল মাহমুদ এবং দৈনিক আজকের পত্রিকার আনিসুর রহমান খান।আইন বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট তাহমিনা বেগম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সালমা ও অ্যাডভোকেট আলীমূল এহসান রাসেলকে মনোনীত করা হয়েছে।এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আশিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক হিসেবে বাকী অনিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মাসুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাফি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে কায়েস আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে শাহনাজ আক্তার এনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে সালমা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে এম কে নুর আলম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ফরিদ উদ্দিন দায়িত্ব পেয়েছেন।নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলী হোসেন বাবুল, হারুনুর রশিদ, আ. আলিম, রাসেল সরকার, আলমগীর হোসেন বাচ্চু, প্রদীপ মজুমদার, সোহেল রানা, মনির হোসেন, গোলাম কিবরিয়া, সাইফুল্লাহ খন্দকার, আব্দুল জলিল মজুমদার, ইয়াসিন, আবু ইউসুফ, এমরান হোসেন রিটন, আব্দুল হালিম সৈকত এবং শাকিল আহমেদ।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় দ্রুত প্রতিকার নিশ্চিত করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবেন।তারা আরও জানান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাধীন সাংবাদিকতা বিকাশ এবং সাংবাদিক সমাজের স্বার্থসংশ্লিষ্ট ১৪ দফা দাবি বাস্তবায়নে কুমিল্লা জেলা শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, আইনি সহায়তা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।