উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।শনিবার (১৪ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশসহ আরো অনেকে।শুভেচ্ছাকালে ইকবাল হোসেন বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিবের মতো একজন যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে নারায়ণগঞ্জ।