উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাশুকুল ইসলাম রাজীব। যিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এক বছরের জন্য শর্তভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।আর পড়ুন : ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারএ বিষয়ে মাশুকুল ইসলাম রাজীব বলেন, এই অর্জন আমার একার নয়, এটি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে; যার দিকনির্দেশনা ও আস্থার কারণে আমি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।তিনি আরও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে এই পদের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে নারায়ণগঞ্জের আপামর জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।আরও পড়ুন : জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি