উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. শরীফ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মো. শরীফ জালকুড়ি নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।