উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হিন্দু সম্পত্তি জামাত-আওয়ামী লীগ ও নামধারী বিএনপি নেতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এক শ্রমিকদল নেতা। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসষ্ট্যান্ড এলকায় এক মানববন্ধনে এ অভিযোগ তোলেন ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন। এসময় তিনি নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এমরান হোসেন বলেন, বিগত ১৫ বছর যাবৎ সিদ্ধিরগঞ্জের খর্দ্দঘোষপাড়ার ৩ একর ৮৬ শতাংশ হিন্দু সম্পত্তি জামাতের বিডিডিএল নামক একটি কোম্পানী ২০১০ সাল থেকে বিগত ১৫ বছর যাবৎ এই জমিটি জামাত এবং আওয়ামী লীগ দখল করার চেষ্টা করছে। ২০২২ সালে তারা আমাদের বাড়ি-ঘর ভেঙে শামীম ওসমানের গুন্ডা বাহিনী দিয়ে শাহাজান সাজু, বিডিডিএল কোম্পানী এবং আমাদের সানারপাড়ের ২/৪ জন ভূমিদস্যু এই জায়গা দখল করার চেষ্টা করছে।তিনি আরো বলেন, ৫ ই আগস্টের পর ২/৪ জন বিএনপির নাম ধারণ করেছে। কিন্তু তারা কখনও বিএনপি করে নাই, তাদেরকে কখনও বিএনপিতে দেখি নাই। তারা মব সৃষ্টি করে আমাদের সানারপাড়ের শিক্ষা কমপ্লেক্স শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয় সুমন মুন্না নামক বিএনপি নেতা নামধারী জামাতের লোক বশির মাষ্টারকে নিয়ে ধ্বংস করে ফেলেছে। ইউনুছ সরকারের আমলেও তারা এই জায়গা দখলের চেষ্টা করেছিল। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি।