উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীর সেজো ভাই আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ( দৈনিক আমার দেশ) এবং সাধারণ সম্পাদক আনোয়ার হাসান ( আরটিভি) এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীর সেজো ভাই আহমদ গণি চৌধুরী (৬৬) শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।