উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাব্বির হোসেন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছবি তোলাকে কেন্দ্র করে সংঘটিত কথাকাটাকাটির জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।হামলার শিকার বিএনপি নেতা অকিল উদ্দিন ভূইয়া জানান, আমরা অনুষ্ঠানে এক সাথে ছিলাম হঠাৎ মশিউর রহমান রনি আমাকে প্রশ্ন করে ভাই আপনি গত ১৭ বছর কোথায় ছিলেন। এক কথায় দুই কথায় রনির সাথে আমার তর্ক বিতর্ক শুরু হয়। পরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই আমাদের দুইজনকে শান্ত করে ঘটনাস্থলে ফতুল্লায় যুবদল কর্মীদের হামলার শিকার বিএনপি নেতা মিলিয়ে দেয়। সেখানি আমাদের ঝামেলা শেষ কিন্তু আমি বের হয়ে জেলা পরিষদ এর সামনে নামাজের জায়গা খুজতে থাকি সে সময় হঠাৎ করেই রনির লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়।এ বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে একাধিকবার কল করলে তিনি তা রিসিভ করেনি।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, হামলার ঘটনা আমরা শুনেছি তবে এই বিষয়ে কেউ এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।