উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া বৈশাখী হোটেলের সামনের রাস্তায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ অন্তত ৩ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সাংবাদিক সোনালী গুরুতর আহত হয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বাসায় বিশ্রাম নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্তব্যরত ডাক্তার।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দ্রুতগতিতে আসা দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশপাশে থাকা পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।এক পথচারী বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে দেখি অটো দুটির প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। কয়েকজন ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।আরেক প্রত্যক্ষদর্শীর বলেন, এ ধরনের বেপরোয়া যান চলাচল প্রায়ই দেখা যায়। নিয়ম মেনে গাড়ি চললে এমন দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।"এদিকে আহত সাংবাদিক সোনালীর দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।