উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট ডেস্ক ||
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।বুধবার (২০ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার এক যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।২৪ ঘণ্টার ব্যবধানে ৩ মৃত্যুএর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছিলেন। ফলে গত ২৪ ঘণ্টার ব্যবধানে এই মহাসড়কে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।"