উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট প্রতিবেদক ||
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। একইসময়ে নতুন করে আরও ৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে হাম শনাক্ত রোগীর সংখ্যা ১৫৮ জনে দাঁড়ালো।বুধবার (২০ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।মারা যাওয়া শিশুটি হলো— সিলেট সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা বাদল মিয়ার ছেলে সাইফান (৯ মাস)। সে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রয়েছে ২৮০ শিশু।এদের মধ্যে ৬৬ শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৮ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।