উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট ডেস্ক ||
সিলেট টেস্টে মুশফিকের ব্যাটে ৩০০ ছাড়াল লিড। এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের দৃঢ়তায় লিড তিনশ ছাড়িয়েছে।লিটন দাসের বিদায়ের পর মুশফিককে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিতে ধীরে ধীরে বাড়ছে রান।বোলিংয়ে পরিবর্তন এনে লিটন দাসকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান আলি।অফ স্টাম্পের বাইরের শর্ট বলে আপার কাট করেন লিটন। ডিপ থার্ড ম্যানে এমন কিছুর জন্যই তৈরি ছিলেন সাউদ শাকিল। আস্থার সঙ্গে তিনি মুঠোয় নেন বল। ভাঙে ১৮৮ বল স্থায়ী ১২৩ রানের জুটি। সাবলীল ব্যাটিংয়ে ৯২ বলে পাঁচ চারে ৬৯ রান করেন লিটন।৭৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৩। ১৫৫ বলে ৯০ রানে ব্যাট করছেন মুশফিক। ২০ বলে তাইজুলের রান ৮।বাংলাদেশের লিড এখন ৩০৭ রান।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮পাকিস্তান ১ম ইনিংস: ২৩২বাংলাদেশ ২য় ইনিংস: ৭৯ ওভারে ৩০৭/৬