উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট ডেস্ক ||
ভারতের চেন্নাই থেকে দেশে আনা হয়েছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–এর মরদেহ। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ভারতের ভেলোরে মৃত্যুবরণ করেন।রবিবার (১৭ মে) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।পরিবার সূত্রে জানা গেছে, বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।এদিকে কায়সার হামিদ জানান, সোমবার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।উল্লেখ্য, লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনা কায়সারকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।